শিক্ষার্থী প্রতি বিশ্ববিদ্যালয়ে ব্যয়

২০২২ সালে শিক্ষার্থীদের পেছনে সবচেয়ে বেশি টাকা ব্যয় করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তাদের শিক্ষার্থী প্রতি ব্যয় ৪ লাখ ৬৬ হাজার টাকা। অন্যদিকে শিক্ষার্থী প্রতি ব্যয়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাদের শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় মাত্র ৭০২ টাকা। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী প্রতি ব্যয়ে বিস্তর ফারাক রয়েছে। যা উচ্চশিক্ষা গ্রহণে এক ধরণের বৈষম্য তৈরি করছে বলে অভিমত শিক্ষা সংশ্লিষ্টদের।

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি মাসিক ব্যয়ের তথ্য প্রকাশে নিম্নলিখিত তথ্য উল্লেখযোগ্য:

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় ২ লাখ ১৮ হাজার ৫৫৭ টাকা।
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২ লাখ এক হাজার ৭৭৮ টাকা।
  • বুয়েটে ৩ লাখ ১৪ হাজার ৪৭৭ টাকা।
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৪৪ হাজার ৬৯০ টাকা।
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৮৬ হাজার টাকা।
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ১৬ হাজার টাকা।
  • শাবিপ্রবিতে ১ লাখ ৭৫ হাজার টাকা।
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৯১ হাজার ৩০৯ টাকা।
  • হাবিপ্রবিতে ৯২ হাজার ২৪২ টাকা।
  • মাভাবিপ্রবিতে এক লাখ ৫৩ হাজার ১৭৮ টাকা।
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে ১ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।
  • শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৮ হাজার।
  • চুয়েটে ১ লাখ ১৬ হাজার টাকা।
  • রুয়েটে ১ লাখ ৩৯ হাজার ১৯ টাকা।
  • কুয়েটে ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
  • ডুয়েটে ২ লাখ ১৭ হাজার ৭৯৫ টাকা।
  • নোবিপ্রবিতে ১ লাখ ২৪ হাজার ২৩১ টাকা।
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৮১ হাজার।
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৭১ হাজার ৫৬৯ টাকা।

Post a Comment

Previous Post Next Post